পিরোজপুর দমকল বিভাগের পরিদর্শক মোল্লা সেকান্দার আলী জানান, সেপটিক ট্যাংকের মধ্যে থাকা অসুস্থ দুইজনকে উদ্ধার করতে গিয়ে দমকল বিভাগের সদস্য মেহেদী হাসান ও মো. নাজমুল অসুস্থ্য হয়েছে। তাদের কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্য জাকির হোসেন জানান, শনিবার সকালে শামিম ও আলিম কুমার খালী এলাকার নাসির উদ্দিন মিয়ার বাড়ীর সেপটিক ট্যাংকে কাজ করতে যায়। এসময় তারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়।
অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
/এইচকে/