১২ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বরিশালেও রবিবার সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু করা হয়েছে। এ প্রতীকী ধর্মঘট চলবে বিকাল ৩টা পর্যন্ত।
ধর্মঘটের সমর্থনে রবিবার সকালে বরিশাল বন্দর রোডে মেঘনা ও যমুনা’র তেলের ডিপোতে মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।
বরিশাল জেলাসহ বৃহত্তর ১০ জেলার ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন জানান, সড়ক জনপদ থেকে বর্ধিত টোল কমানোসহ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবেই রবিবার সারা দেশের মতো বরিশাল অঞ্চলেও ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা প্রতীকী ধর্মঘট পালন করা হচ্ছে।
আরও পড়ুন:
‘তামিম বিয়ানীবাজারের কলঙ্ক’
/বিটি/