বরিশালে সোয়া লাখ মিটার জাল জব্দ

বরিশালবরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ২২ দিনব্যাপী নিষেধাজ্ঞার প্রথম দিনের অভিযানে ১ লাখ ২৭ হাজার ৭০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় ৬ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।
বরিশাল জেলা মৎস অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত মোট ৬টি মোবাইল কোর্ট ও ১৩টি অভিযান পরিচালনা করে এ সব জাল জব্দ করা হয়।
কোনও প্রচারণা ছাড়াই বুধবার ১২ অক্টেবর প্রথম প্রহর থেকে শুরু হয় প্রজনন বৃদ্ধি নিরাপদ করতে মা-ইলিশ রক্ষার জন্য সরকার ঘোষিত আগামী ২২ দিনব্যাপী ‘মাছ-ধরা বন্ধ’ অভিযান।

এ সময় নদ-নদী, উস্মুক্ত জলাশয়ে মাছধরা, পরিবহন, বিপণন সম্পূর্ণ বন্ধ খাকবে।

/এআর/