দণ্ডিতরা হলেন- উপজেলার নলছিটি ইলেন ভূট্টো বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. মতিয়ার রহমান এবং নলছিটি বালিকা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষিক কামরুন্নাহার লায়লা।
মঙ্গলবার দুপুরে পরীক্ষার প্রথম দিন তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে এ অর্থ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের হাকিম নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা বাংলা ট্রিবিউনকে জানান, ওই উপজেলার বালিকা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের নকল সরবরাহের চেস্টা করে ধরা পড়েন ওই দুই শিক্ষক। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।
/এআর/