মাছের আড়তে ডাকাতি: পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরখাস্ত, ৯ সদস্য প্রত্যাহার

বরিশালবরিশালের উজিরপুরের হারতা বাজারে মাছের আড়তে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল সংলগ্ন পুলিশ ফাঁড়ির ৯ পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাফফরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, ফাঁড়িটি রেঞ্জ রিজার্ভ ফোর্সের আওয়াতাধীন।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বোমা এবং ককটেল ফাটিয়ে উপজেলার হারতা উত্তরপার বাজারের ২৯টি মাছের আড়তে লুটপাট চালায় ১৩/১৪ জন দলের একটি ডাকাত দল। এসময় তারা প্রায় কোটি টাকা লুট করে বলে জানায় স্থানীয়রা।

ওই সময় ডাকাতদের হামলায় হারতা মাছ বাজার সমিতির সভাপতি সোহরাব বেপারী (৬৫) গুরুতর আহত হয়ে মারা যান। পাশাপাশি আরও ১৫ জন আহত হন।

আরও পড়ুন- 

বাংলাদেশ ব্যাংকে যোগ দেওয়ার কথা ছিল দিয়াজের
‘কেমন করে মানুষ এতটা পশু হয়!’

/এফএস/