এ সময় কার্গো থেকে চালক জসিম খা ও মাসুম নামের দুই ব্যক্তিকে আটক করেছে দশমিনা থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমিনা থানার ওসি মো. মনিরুল ইসলাম।
জানা যায়, বালুবাহী কার্গো এলিন গলাচিপা থেকে দশমিনার দিকে যাচ্ছিল। সুতাবাড়িয়া নদীর ওপর জাফরাবাদ জমিন মৃধার বাড়ির কাছে পৌঁছালে ব্রিজের সঙ্গে কার্গোটির ধাক্কা লাগে। এ সময় ব্রিজটি ভেঙে ৩ শিশু নদীতে পড়ে যায়। এলাকাবাসী সহায়তায় তুষার (১১) ও জাহিদুলকে (৮) উদ্ধার করা হলেও নুসরাত (৫) নামের একটি শিশু নিখোঁজ রয়েছে। নুসরাত সুতাবাড়ীয়া এলাকার মো. রেফাতুল আলমের মেয়ে।
আরও পড়ুন-
নিখোঁজ ৭ জনকে নিয়ে সংশয় পুলিশের, মেলেনি খোঁজ
/এফএস/