লেবুখালীতে নির্মাণাধীন সেতুর ক্রেন ছিঁড়ে নিহত ১, আহত ১৪

পটুয়াখালী

পটুয়াখালীর পায়রা নদীর উপর নির্মাণাধীন লেবুখালী সেতুর বোরিং ঝিক স্ট্যাকচার (ক্রেন) ছিঁড়ে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম সোহল (২২)। তার বাড়ি মানিগঞ্জের শিবালয়ে।

এ দুঘর্টনায় আহত হয়েছেন ১৪ জন। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল  কলেজ (শেবাচিম) হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর চন্দ্র দাস একথা জানিয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

লেবুখালী সেতুর প্রকল্প কর্মকর্তা আহম্মদ শরিফ সজিব জানান, বৃষ্টির পানি এবং নদীর তীরবর্তী স্থানে ক্রেন স্থাপন করার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় কিছু শ্রমিক আহত হয়েছেন। তবে তদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে কেন দুর্ঘটনাটি ঘটেছে।

দুমকি থানার ওসি দিবাকর জানান, শ্রমিকরা সেতুর পাইলের কাজ করছিলেন। হঠাৎ করে ক্রেন ছিঁড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

/এসটি/