বরিশালে আ. লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Barisal photo- AL founding anniverssary observed in Barisal with floral tributes at the potrait of founder and discusion meeting at party office (2)নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষে সকালে দলীয় কার্যলয় শহীদ সোহেল চত্ত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ  ও তার অঙ্গ-সংগঠনের নেতারা।  এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,  মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতারা। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতারা পুষ্পমাল্য অর্পণ করেন।

এরপর দলীয় কার্যলয়ে জেলা ও মহানগর যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

/এমডিপি/