নিহত আবুল বাশার মল্লিক পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের আতাহার মল্লিকের ছেলে। তিনি বরিশাল বেঙ্গল বিস্কুট কোম্পানিতে কর্মরত ছিলেন।
ওসি জানান, ঝালকাঠি থেকে মোটরসাইকেলে করে বরিশাল যাচ্ছিলেন আবুল বাশার। এসময় ঝালকাঠি পেট্রোল পাম্প মোড় অতিক্রমকালে পেছন থেকে আসা শিল্পমন্ত্রীর বহরে থাকা তার একান্ত সহকারী মোস্তাক আহমেদের ব্যক্তিগত মাইক্রোবাস তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেনি। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।