‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ স্লোগান নিয়ে বরিশালের গৌরনদীতে মঙ্গলবার দুদকের ৮৩ তম গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা চত্বরে দুর্নীতিবিরোধী র্যালি ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতি ইঙ্গিত করে দুদক কমিশনার আরও বলেন, ‘আমরা সমাজে একটা ম্যাসেজ পৌঁছে দিতে পেরেছি। একই সঙ্গে আমরা দেখিয়ে দিয়েছি, যতো বড় ক্ষমতাবানই হোক না কেন দুদকের মামলায় তাদের সাজা ভোগ করতে হয়েছে। অন্যান্য ক্ষমতাবানদের অভিযোগের ব্যাপারে দুদক কৌশলী পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। বড় দুর্নীতিবাজদের ধরতে একটু সময় নেওয়া হচ্ছে। তবে কেউ ছাড় পাবে না।’
দুদক কমিশনার দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দুর্নীতি করলে চাকরি হারাবেন, জেলে যাবেন। তাই এক মাস সময় দেওয়া হলো, ভালো হয়ে যান। নতুবা রেহাই পাবেন না।’
গণশুনানি অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ খন্দকার শাহে আলম মঞ্জুর সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদার গণশুনানি সঞ্চালনা করেন। এতে সর্বস্তরের জনগণ গৌরনদী উপজেলার ভূমি, সেটেলমেন্ট, সাব রেজিস্ট্রি, পল্লী বিদ্যুৎ, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস, হিসাব রক্ষণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন, সমাজসেবা, সমবায় ও যুব উন্নয়ন অফিসসহ অন্যান্য উল্লেখযোগ্য সরকারি অফিসে সেবা গ্রহণকালে দুর্নীতি, হয়রানি এবং ভোগান্তির অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে সরাসরি উপস্থাপন করেন। তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীরা অভিযোগের যুক্তিখণ্ডন করেন। অনেক কর্মকর্তা ও কর্মচারী দুদক কমিশনারের কাছ থেকে সময় চেয়ে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন।