ভোলায় অপহৃত ৯ জন উদ্ধার

ভোলাভোলার তজুমদ্দিনে অপহরণের ১২ ঘণ্টা পর ৯ জনকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ মার্চ) সন্ধ্যার দিকে চর লাদেন থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন- জাফর, নিরব, সাজাবুদ্দিন, ফরিদ, শরীফ, জাহাঙ্গীর, আনোয়ার, হোসেন ও দুলাল।

স্থানীয়রা জানায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের মেঘনা উপকূলের চর মোজাম্মেল দখলকে কেন্দ্র করে হেলাল ও অজিউল্ল্যাহ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে হেলাল গ্রুপ বৃহস্পতিবার চরের ৯ বাসিন্দাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে চর লাদেন এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অপহৃত ৯ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক চার অপহরণকারীকে আটক করা হয়েছে।