ভোলায় পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা সন্দেহে এক নারীসহ তিনজন আটক

গ্রেফতারভোলায় পাসপোর্ট করতে গিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আনোয়ারা বেগম নামে সন্দেহভাজন এক রোহিঙ্গা নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আনোয়ারা বেগমের বাড়ি কক্সবাজারের রামুতে বলে তিনি জানান।

আটক অন্যরা হলেন হালিমা খাতুন ও তার স্বামী মো. জাফর। তারা আনোয়ারা বেগমের বোন ও দুলাভাই বলে পরিচয় দেন।

ভোলা সদর মডেল থানার ওসি ছগীর মিয়া জানান, মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে পাসপোর্ট করতে এলে আনোয়ারা বেগমকে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তার রোহিঙ্গা বলে সন্দেহ হয়। এ সময় তিনি খবর দিলে পুলিশ সেখান থেকে আনোয়ারা বেগমসহ তার কথিত বোন ও দুলাভাইকে আটক করে ।

তবে আনোয়ারা প্রকৃত রোহিঙ্গা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।