বরগুনার পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

বন্দুকযুদ্ধ

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু কাজল বাহিনীর প্রধান কাজল নিহত হয়েছেন। শনিবার (২৮ জুলাই) ভোরে পাথরঘাটার বলেশ্বর নদীর মাঝে বিহঙ্গ চরে (মাঝেরচর)এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল র‌্যাব-৮ এর বরাত দিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহম্মেদ সাংবাদিকদের বলেন,‘পাথরঘাটার বলেশ্বর নদীর মাঝে বিহঙ্গের চর (মাঝেরচর) এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় কাজল বাহিনীর সঙ্গে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ কাজল নামে এক দস্যু নিহত হয়েছেন। এ সময় ৩টি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়। 

নিহত কাজল জলদস্যু ‘কাজল বাহিনী’র প্রধান। তবে তার ঠিকানা জানা যায়নি। র‌্যাবের পক্ষ থেকে পাথরঘাটা থানায় মরদেহ ও অস্ত্র-গোলাবারুদ্ধ হস্তান্তর করা হবে।