বরিশালে জাতীয় পার্টির বহিষ্কৃত মেয়রপ্রার্থীর দিনভর গণসংযোগ

তাপসের গণসংযোগবরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রেখেছেন জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস। প্রচারণার শেষ দিন শনিবার নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি। এছাড়াও তার সমর্থকরা ১০টি স্পটে গণসংযোগ করেছেন। তাপসের স্ত্রী ইসমত আরা ইকবালও গণসংযোগে অংশ নেন।

ইকবাল হোসেন তাপস শনিবার সকালে নগরীর উত্তরাঞ্চলে আমানতগঞ্জ সোনালী আইসক্রিম মোড় থেকে তার নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। তিনি বেলতলা, রোকেয়া আজিম সড়ক, ভাটিখানা, স্ব-রোড, কাউনিয়া ও বিসিক এলাকায় শেষ নির্বাচনি প্রচারণা চালান।

এসময় তিনি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে জাতীয় পার্টির জেলা সভাপতি এবং তাপসের নির্বাচন সমন্বয়কারী অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম হাবুলসহ জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা তাপসের সঙ্গে উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম হাবুল জানান, ইকবাল হোসেন তাপসের লাঙ্গল প্রতীকের সমর্থনে শনিবার নগরীর ১০টি স্পট থেকে তাপসের সমর্থক ও কর্মীরা গণসংযোগ,লিফলেট বিতরণ করেছে।

এদিকে তাপসের জাতীয় পার্টি থেকে বহিষ্কার প্রসঙ্গে বিসিসি নির্বাচনের সহকারী রিটার্র্নিং অফিসার হেলালউদ্দিন বলেন, ‘এটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের তারিখ অনেক আগেই শেষ হয়ে গেছে। ব্যালট মুদ্রণ ও বিতরণের কাজও শেষ পর্যায়ে।