টিকিকাটা সিনিয়র মাদ্রাসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানাউল মোর্শেদ বলেন, ‘বৃহস্পতিবার পরীক্ষার ১ম দিনে টিকিকাটা সিনিয়র মাদ্রাসাকেন্দ্রের কক্ষ পরিদর্শক গোলামুর রহমান পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে বাইর থেকে নকল এনে দেয়। বিষয়টি আমার চোখে ধরা পড়ে। এরপর আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজকে বিষয়টি জানাই। ওই শিক্ষক দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।’
ইউনএও জি.এম সরফরাজ বলেন, ‘পাবলিক পরীক্ষা অপরাধ (সমূহ) ১৯৮০ (৯) ধারায় শিক্ষক গোলামুর রহমানকে এ জরিমানা করা হয়েছে।’