স্থানীয়রা জানান, স্পিডবোটযোগে রমজানকাঠী সংলগ্ন সন্ধ্যা নদীতে টহল দেওয়ার সময় মাছ ধরতে থাকা জেলেদের সঙ্গে কোস্টগার্ডের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অর্ধশত জেলে একসঙ্গে কোস্টগার্ডের কয়েকজন সোর্সের ওপর হামলা চালায়। এসময় দুজন আহত হন। খরব পেয়ে কোস্ট গার্ডের অন্য সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।
মো. রাজিব জানান, হামলায় কোস্টগার্ডের সোর্স হাসান ও মিজান আহত হন। পরে কোস্টগার্ডের অন্য সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।