রবিবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সরোয়ার বলেন, ‘পুলিশ দিন-রাত বাসাবাড়িতে হানা দিয়ে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে। আমরা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েও কোনও ফলাফল পাচ্ছি না। এভাবে চলতে থাকলে ৩০ ডিসেম্বর ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের কথা আর মাঠের কাজের কোনও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না তা জেনেও নির্বাচনে অংশ নিয়েছি। এখন দেখছি মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পুলিশসহ বিভিন্ন মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে।’
বিএনপির এই প্রার্থী বলেন, ‘জাতীয় নির্বাচনে মানুষ উৎসবমুখর পরিবেশ থাকার কথা। সেখানে গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে।’ সংবাদ সম্মেলন শেষ করে সরোয়ার জেলা প্রশাসক দফতরে গিয়ে রিটার্নিং অফিসার এসএম অজিউর রহমানের সঙ্গে দেখা করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানান।