৯টি ওয়ার্ডের মোট ২১টি কেন্দ্রের ফলে জগ প্রতীকে তিনি পেয়েছেন ১৮ হাজার ২৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট। মেয়র পদে বিজয়ী মো. মহিউদ্দিন আহমেদ স্বতন্ত্র প্রার্থী। তিনি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।