এর আগে এমপি মুকুল সম্মেলনে বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত টিম প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে গঠিত তদন্ত টিমও অচিরেই প্রতিবেদন জমা দেবে। পুরো ঘটনাটিকে নিয়ে গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে।
ভোলা সর্ব দলীয় মুসলিম ঐক্য পরিষদের ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে এমপি মুকুল বলেন, নিহতদের পরিবারকে মানবিক সহায়তা করা হয়েছে। আহতদেরকে চিকিৎসা সাহায়তা দেওয়াসহ সবগুলো দাবিই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
প্রসঙ্গত, বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের ফেসবুক মেসেঞ্জার থেকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কথিত কটূক্তির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে দিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে ২০ অক্টোবর বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষে চার জন নিহত ও শতাধিক আহত হন।
আরও পড়ুন:
হামলার মোটিভ ও হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা করেছে তদন্ত কমিটি