এ সময় হাড়ভাঙা ক্লিনিকের মালিক ও চিকিৎসক শামীম আকনকে ২ বছরের জেল, দন্ত চিকিৎসক ও জনতা দাতঘরের মালিক মো. ফাইজুল হক রানাকে ৬ মাস, পলাশ ডেন্টাল অ্যান্ড হারবাল কেয়ারের মালিক মহিউদ্দিন আহমেদ পলাশকে ৬ মাস, বেঙ্গল ডেন্টাল কেয়ারের মালিক ও দন্ত চিকিৎসক জসিম উদ্দিন শাহীনকে ৪ মাস, লাকি ডেন্টাল কেয়ারের মালিক ও দন্ত চিকিৎসক মো. বাবুল হোসেন নিরবকে ২ মাস এবং ঘর মালিক আব্দুল কাদের হাওলাদার হাড়ভাঙা ক্লিনিকের কাছে ঘর ভাড়া দেওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৮ এর সহকারী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরে র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে চার জন ভুয়া দন্ত চিকিৎসক ও একজন ভুয়া হারভাঙা চিকিৎসককে আটক করা হয়। পরে তাদের পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইয়াছিন খন্দকারের কাছে হাজির করলে আটকরা তাদের স্বপক্ষের কোনও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এছাড়া দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড ও জরিমানা করে।