আটক অন্যরা হলেন—ওই এলাকার আবু তাহের ভুঁইয়ার ছেলে মো. মোকাম্মেল ভুঁইয়া, তজুমদ্দিন উপজেলার তালুক গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে মো. সবুজ তালুকদার, একই উপজেলার কেয়ামুল্লাহ গ্রামের সিরাজুল হকের ছেলে মো. শাহাবুদ্দিন, চরফ্যাশনের শশীভূষণ থানার চরমঙ্গল গ্রামের ছিদ্দিক বেপারির ছেলে মো. কবির বেপারি, একই থানার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইনুদ্দিনের ছেলে মোশারেফ হোসেন মঞ্জু, বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইউনুছ মিয়ার ছেলে মো. মামুন, একই উপজেলার জয়া এলাকার মো. মজিল হক মৃধার ছেলে মো. মাকসুদুর রহমান এবং উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. সিদ্দিকের ছেলে মো. সাদ্দাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার রাত পৌনে ১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের চকডোষ গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ওই এলাকার মোকাম্মেল ভুঁইয়ার ঘর থেকে ৯ জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৩১৩ পিস ইয়াবা ও এক কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ওসি এনামুল হক বলেন, ‘মাদক আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। কোনও মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।’