নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মো. নোমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) আনুমানিক দুপুর ১২টার দিকে দশমিনা উপজেলার বেতাগী ইউনিয়নের বেতাগী গ্রামে এই ঘটনা ঘটে।
শিশুটি বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মো. মজিবর হাওলাদারের ছেলে।
নোমানের স্বজনরা জানায়, গত ৩ দিন আগে নোমান তার মায়ের সঙ্গে তার নানাবাড়িতে বেড়াতে আসেন। দুপুরে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নোমান পুকুরে পড়ে।
অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে স্থানীয় থানা পুলিশ অবগত তবে কোনও মামলা দায়ের হয়নি।