ঝালকাঠিতে বখাটের হামলায় স্কুলছাত্রী হাসপাতালে!

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে বখাটেরা। আহত অবস্থায় ওই স্কুলছাত্রীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে রাজাপুরের আদাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

রাজাপুর থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ জানান, স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে স্থানীয় বখাটে সাইফুল তাকে উত্যক্ত করে আসছিল। রবিবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাইফুল ও তার দুই সহযোগী জুয়েল হাওলাদার ও জুয়েল হোসেন কিশোরীটির পথরোধ করে তাকে মারধর শুরু করে। তাদের মারধরে স্কুলছাত্রী পার্শ্ববর্তী ব্রিজের ওপর পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। বিকালে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওসি জানান, আসামিদের আটক করার চেষ্টা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, স্কুলছাত্রীর কানে ও মাথায় আঘাত করা হয়েছে। তবে শারীরিক আঘাতের চেয়েও মানসিকভাবে সে বেশি অসুস্থ রয়েছে।

/টিএন/আপ: এইচকে/