তবে একই ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৮টার দিকে তা স্থগিত করা হয়।
প্রিজাইডিং অফিসার এস এম আসাদুজ্জামান জানান, ব্যালট-বাক্স ছিনতাই ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়। এখানে ভোটার সংখ্যা ছিল দুই হাজার ৫৭ জন।
সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
/বিটি/এফএস/