শাহজাহান পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের বাসিন্দা। তিনি উত্তর কদমতলায় চাচা শ্বশুর বেলায়েত শেখের বাড়িতে স্ত্রী সন্তানের সঙ্গে থাকতেন।
৩ নং কদমতলা ওয়ার্ড এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম বলেন,সদ্য সমাপ্ত নির্বাচনে ৩ নং ওয়ার্ডে ফারুক শেখ সদস্য পদে নির্বাচন করেন। এ নির্বাচনে ফারুখ শেখের সক্রিয় সমর্থক ছিলেন নিহতের চাচা শ্বশুর বেলায়েত শেখ। পেশায় দিনমজুর শাহজাহান কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলেন। বেলায়েত শেখ ফারুকের নির্বাচনের জন্য শাহাজাহানকে খবর দিয়ে উত্তর কদমতলার বাড়ীতে এনেছিলেন।
বেলায়েত শেখ বলেন, আমি একই এলাকায় আমার নতুন বাড়িতে থাকতাম। আর শাহজাহান আমার পুরানো বাড়ীতে থাকতো। শুক্রবার সকালে লোকের কাছে শুনি, আমার পুরাতন বাড়ির সামনে থাকা আম গাছের সঙ্গে শাহজাহান ফাঁস দিয়েছে।
শাহজাহানের ছেলে সাইদুল শেখ জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে শাহজাহান রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। এরপর কী হয়েছে জানে না পরিবারের কেউ। সকালে লোকজন জানায় আমগাছের তার লাশ ঝোলানো। শাহজাহান নেশা করতেন বলেও জানেন ছেলে সাইদুল।
এসআই বলেন, নিহতের গলায় চাদর প্যাঁচানো ছিল। বৃহস্পতিবার রাত ১২ টা থেকে ভোর ৫ টার মধ্যে যে কোনও সময় এ ঘটনা ঘটে। লাশের সুরত হালে গলায় দাগ পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবে না।
/এইচকে/