পিরোজপুর আ.লীগ নেতা গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মনি সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে বুধবার পিরোজপুর সদর থানায় নিয়ে আসা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার শরিফুজ্জামান মনি সিকদার (৪০) সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে।

পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, শরিফুজ্জামান মনি সিকদারের নামে বিস্ফোরক, মাদক, মারামারি, চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে।