ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৬, ২২:৩৫আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২২:৩৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া-বাতাস দুইটা জায়গায় দেখা যায়। এর মধ্যে একটা হলো স্যোশাল মিডিয়া, আরেকটা হয়তো ভারতে। তবে আওয়ামী লীগ ফেরার কোনও সুযোগ নেই। স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনও সাজাপ্রাপ্ত আসামি ফিরতে পারবে না।’

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জ্বালানি সংকটের কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘যদি অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী এই কথা বলেন যে, বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে এই সেক্টরগুলোর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা শুধু একজন মন্ত্রীকে দায় দিয়ে লাভ নেই। এই দায়ভার প্রধানমন্ত্রীও কোনোভাবে এড়াতে পারেন না। তিনি যদি দেখেন যে একজন মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় চালাতে পারছে না, তাহলে অবশ্যই তাকে অপসারণ করতে হবে। সেটা না করে তাকে যদি বসিয়ে রাখেন এবং ব্যর্থতার নাটক দেখতে থাকেন; তাহলে এই দায়ভার প্রধানমন্ত্রী কোনোভাবেই এড়াতে পারেন না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যেন তার মন্ত্রণালয়ে একটু নজর দেন। তিনি বর্তমানে আসলে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এটা করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নজর দিতে পারছেন না। আমরা তাকে আহ্বান করবো যেন তার মন্ত্রণালয়ের দিকে নজর দেন।’

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

/এএম/ 
সম্পর্কিত
গুম সম্পর্কিত বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ ইসলাম
রবিবার সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য
ছয় মাস না যেতেই বিএনপিকে মানুষ অন্য কিছুর সঙ্গে তুলনা শুরু করে দিয়েছে: সারজিস 
সর্বশেষ খবর
ফের বিতর্কে কুশাখালী যুবদল, ১৮ নেতার পদত্যাগ
ফের বিতর্কে কুশাখালী যুবদল, ১৮ নেতার পদত্যাগ
বিদ্যুতের ঘাটতি ছাড়ালো সাড়ে ৩ হাজার মেগাওয়াট, ভয়াবহ লোডশেডিং
বিদ্যুতের ঘাটতি ছাড়ালো সাড়ে ৩ হাজার মেগাওয়াট, ভয়াবহ লোডশেডিং
গুম সম্পর্কিত বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ ইসলাম
গুম সম্পর্কিত বিল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে: নাহিদ ইসলাম
গুম বিষয়ক প্রস্তাবিত আইন ন্যায়বিচারের পথ সুগম করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম বিষয়ক প্রস্তাবিত আইন ন্যায়বিচারের পথ সুগম করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক