বরিশালের বানারীপাড়া থানা ও পৌর বিএনপির সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে উজিরপুরের গুঠিয়ায় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টুর বাসভবনে এ ঘটনা ঘটে। বরিশাল জেলার (দক্ষিণ) সভাপতি এবায়দুল হক চান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানান, সকালে উজিরপুরের সরফুদ্দিন আহমেদ সান্টুর বাস ভবনে বানারীপাড়া থানা ও পৌর বিএনপি’র সন্মেলন শুরু হয়। থানা বিএনপি’র সভাপতি এইচ. এম সালেহ আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি বরিশাল জেলা (দক্ষিণ) শাখার সভাপতি এবায়দুল হক চান।
এছাড়া বিশেষ অতিথি কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন ও প্রধান বক্তা ছিলেন সরফুদ্দিন আহম্মেদ সান্টু।
সংঘর্ষের বিষয়ে বরিশাল জেলার (দক্ষিণ) সভাপতি এবায়দুল হক চান জানান, কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
/জেবি/এইচকে/