চট্টগ্রামে নির্বাচনি সহিংসতায় যুবলীগ কর্মী নিহত

নির্বাচনি সহিংসতাচট্টগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পূর্ব সহিংসতায় এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। দুর্বৃত্তের গুলিতে নূরে এলাহী জুয়েলের (৩২)মৃত্যু হয়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
হাটহাজারী সার্কেলের এএসপি মসিউদ্দৌলা রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় জুয়েলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ভৈরবের ৭টি ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল র‌্যালি বের করে আওয়ামী লীগ প্রার্থী নুরুল আবসারের সমর্থকরা। র‌্যালিটি মির্জাপুরের সরকারহাট বাজারের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে জুয়েল ‍গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, শনিবার দেশের বিভিন্ন স্থানে চতুর্থ দফায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এনএস/