লক্ষ্মীপুরে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষ, আহত ৫

লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে প্রার্থীসহ ৫জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বামনী ইউনিয়নের উত্তর বামনী আল-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মেম্বার প্রার্থী জহিরুল আলম ও মুকুল পাটোয়ারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

আহত মেম্বার প্রার্থী মুকুল পাটোয়ারীকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রাতেই ব্যালটে সিল: প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ৪, ২টি কেন্দ্র স্থগিত

প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ গোলাম সামদানি জানান, কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। কেন্দ্রের ভেতরে কোনও ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের দুই উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ১৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১,২৪,৮৮৭ জন।

প্রতিটি ইউনিয়নে র‌্যাব, বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স টহল দিচ্ছে।

 

/এসটি/