চট্টগ্রাম মেট্রোপলিটন দায়রা জজ মোহাম্মদ শাহ-ই-নূর মামলার আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করেন। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত আবদুল্লাহ আল-আমীনের (৩৪) বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার বিনয়জুড়ি এলাকায়। তিনি আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।
২০১৪ সালের ২১ সেপ্টেম্বর আল আমীনকে ৫৮টি স্বর্ণের বারসহ বিমান বন্দর থেকে আটক করে কাস্টমস বিভাগের গোয়েন্দারা। এ ব্যাপারে পতেঙ্গা থানায় মামলা হয়। ২০১৫ সালের ৩১ জানুয়ারি তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। একই বছর ১৩ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। আদালত ১১ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করে সোমবার (৩০ মে) এই রায় দেন।
আরও পড়ুন-
রংপুরে সন্তান হত্যার দায়ে মা ও সৎ বাবার মৃত্যুদণ্ড
চাকরি হারাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ৬ কর্মকর্তা
/এফএস/