কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

দুর্ঘটনাকুমিল্লার মনোহরগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার বিকাল সাড়ে ৪টায় মনোহরগঞ্জের বাতাবাড়িয়া এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম জানান, নোয়াখালীগামী নোয়খালী এক্সপ্রেস বাসের (ঢাকা মেট্রো-গ ১৪২২৪৯) সঙ্গে কুমিল্লাগামী পণ্যবাহী ট্রাকের (বগুড়া-ট ১১১৪৫৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

 আরও পড়ুন:

এক বছর ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রবিন

নিখোঁজের খবরগুলো আমলে নিত না আ. লীগও

জঙ্গি হামলাকারীরা নিঃসন্দেহে দোজখের আগুনে পুড়বে: প্রধানমন্ত্রী

/বিটি/