জেলা আদালতের পুলিশ পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া ওই দুই আনসারুল্লাহ সদস্যের নাম আরিফুল মোস্তফা(২২) ও তৌহিদুল ইসলাম মানিক(২২)। বৃহস্পতিবার আরিফুলকে সীতাকুণ্ড ও তৌহিদুলকে ফটিকছড়ি থেকে আটক করা হয়। পরে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে।
দুইজনের মধ্যে তৌহিদুল ইসলাম মানিক বৃহস্পতিবার নিজেকে আনসারুল্লাহ বাংলার সদস্য দাবি করে পুলিশের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
এদিকে সীতাকুণ্ড থেকে সোমবার গ্রেফতার আনসারুল্লাহর চার সদস্যের রিমান্ড চলমান রয়েছে। মঙ্গলবার থেকে অস্ত্র মামলায় গ্রেফতার ওই চার আনসারুল্লাহ সদস্যের ৫ দিনের রিমান্ড চলছে।
/এইচকে/
আরও পড়ুন: হত্যাকারীদের প্রশিক্ষণ একই পদ্ধতিতে, হত্যার ধরন একই