বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা মো. আওয়াল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এই মামলা করেন।
মামলার আইনজীবী সৈয়দ তানভীর হোসেন কাউছার জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন। মামলাটি পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানো হবে।
মামলার বাদী মুক্তিযোদ্ধা আওয়াল মিয়া আদালতে লিখিতি অভিযোগে বলেন, ফুলমিয়া ১৯৭১ সালের ১৮ মার্চ শান্তি কমিটির চেয়ারম্যান ও কমিটির লোকজন নিয়ে নবীনগর থানার সামনে পাকিস্তানি পতাকা উত্তোলন করেন।রাজাকার কমান্ডার ফুল মিয়া ১৯৭১ সালের ১৬ মে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দিনকে আটক করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছে দেয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১৯৭১ সালে ১১ নভেম্বর ফুল মিয়ার নেতৃত্বে পার্শ্ববর্তী শ্রীরামপুর গ্রামে ১৩ নিরীহ হিন্দু ও মুসলমানকে হত্যা করা হয়।
মুক্তিযোদ্ধা আওয়াল মিয়া বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ফুল মিয়া নবীনগর থেকে পালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থানায় আত্মসমর্পণ করেন।
আরও পড়ুন: ৬ দিনেও সন্ধান মেলেনি বিমাকর্মী আছিয়ার
/এনএস/এআর/