নিহতরা হলেন, উপজেলার কাচারকান্দী গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে ও সিএনজি অটোরিকশার চালক মো. রুবেল (৩৫), তার ছোট ভাই মো. সোহেল (৩২), পাঁচপুকুরিয়া গ্রামের সোহাগ মিয়া (৪০), তার স্ত্রী নাছিমা বেগম (৩৫) ও একই গ্রামের আব্দুল মান্নান (৬৫)। আহত হয়েছে পাঁচপুকুরিয়া গ্রামের মাসুম মিয়ার ছেলে হিমেল (১২)। তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, পায়ব এলাকার একটি ব্রিজের পাশে সকাল ১০টার দিকে পান্নারপুল থেকে আসা ট্রাক ও পাচপুকুরিয়া থেকে ছেড়ে আসা অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এত ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয়। বাকি চারজনের মৃত্যু হয় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি জানান, পাঁচজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এআরএল/
আরও পড়ুন: