এসময় মো. বেলাল হোসেন নামে একজনকে গ্রেফতার ও পাচার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ইয়াবা পাচারের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৭ কক্সবাজারের কোম্পানি অধিনায়ক এএসপি মো. শরাফত ইসলাম দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে আসা একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্টো- চ-৫১-১০৫৩) তল্লাশি চালিয়ে ৫১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
আরও পড়ুন: ‘র্যাবের বন্দুকের গুলি থেকে কোনও বনদস্যুই বাঁচতে পারবে না’
/এমও/