সোমবার দিবাগত রাত একটার দিকে নগরীর ‘সেন্টার ফর স্পেশালাইসড কেয়ার এন্ড রিসার্চ’ (সিএসসিআর) নামের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তান প্রসব করেন রিদওয়ানা কাওসার, যিনি নিজেও একজন চিকিৎসক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রসবের পর আমি ডা. শাহীনা আক্তারকে বলতে শুনেছি, আমার সন্তান নিশ্বাস নিচ্ছে। এর দুই ঘণ্টা পর জানানো হয়, আমার সন্তান মৃত। কিন্তু আমি দেখলাম, সে মরেনি। তার হৃদস্পন্দন ঠিক আছে। বিষয়টি আমি জানানোর পরও সেখানকার চিকিৎসকরা তা আমলে নেয়নি।’
এরপর সেখান থেকে ওই নবজাতককে ভর্তি করা হয় বেসরকারি ‘ম্যাক্স হসপিটালি এন্ড ডায়েগনস্টিক লিমিটেড’-এ। সেখানে ভর্তির পর জানা যায়, শিশুটি মরেনি, বেঁচে আছে। ম্যাক্স হসপিটালের দায়িত্বরত চিকিৎসক শাহিন আক্তার জানান, শিশুটির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবে অবস্থার উন্নতি হচ্ছে।
এদিকে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে চট্টগ্রামের ‘কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (সিএবি)। ঘটনার তদন্তে একটি কমিটি করেছে ‘সিএসসিআর’ কর্তৃপক্ষ।
এআরএল