মঙ্গলবার দুপুরে সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি এবং মন্দির পরিদর্শন শেষে বিকাল ৩টার দিকে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত সর্বদলীয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এসময় কারওয়ান বাজার আম্বরখানা মমসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম বলেন, ‘ওলামায়ে কেরামরা যতদিন প্রয়োজন নাসিরনগরের হিন্দুদের ঘরবাড়ি পাহারা দেবে। এই ঘটনা আমাদের অসম্প্রদায়িক চেতনায় আঘাত হেনেছে। বাংলাদেশ কোনও ধর্মীয় লেবাস নিয়ে স্বাধীন হয়নি। এই দেশটা হিন্দু মুসলমান সবার।’
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুল ইসলাম বলেন, ‘ইসলাম ভাঙচুর, দাঙ্গাকে কখনও সমর্থন করে না। আপনারা মুসলমানদের সঙ্গে আগের মতো বসবাস করেন। প্রয়োজনে আমরা আপনাদের এক একটি বাড়ি পাহারা দিব। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার, পুলিশের আইজি একেএম শহীদুল হক, র্যা বের ডিজি বেনজীর আহামেদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশান্দজী মহারাজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও প্রমুখ।
/এআর/