নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বাড়িতে ফের আগুন!

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেবের বাড়িতে বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে তার বাড়ির গোয়ালঘরে থাকা কাঠসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।

ব্যাপক পাহারার মধ্যে এ নিয়ে অঞ্জন দেবের বাড়িতে দ্বিতীয় দফায় আগুন দেওয়ার ঘটনা ঘটলো। হামলা, ভাঙচুরের পর মোট চারদফায় সেখানকার হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। বুধবারের এ ঘটনায় নতুন করে আবার আতঙ্ক দেখা দিয়েছে। 

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে অঞ্জন কুমার দেব মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে গোয়ালঘর ও ঘরে থাকা কাঠ পুড়ে যায়।’ আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন।

এর আগে গত ৪ নভেম্বর ভোররাতে পাঁচটি মন্দির ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরদিন সন্ধ্যায় অঞ্জন কুমার দেবের বাড়ি আগুন লাগে। ১৩ নভেম্বর ভোরে লাগা আগুনে ছোট্ট লাল দাসের একটি ঘরসহ পাঁচটি জাল পুড়ে যায়। তবে প্রতিবারই রান্নাঘর, গোয়ালঘর, পরিত্যক্ত ঘরে আগুন লাগে। 

আরও পড়ুন- 


হাসনাত করিমের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ!

/এফএস/