নাফ নদী থেকে রোহিঙ্গাদের ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজারকক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গাদের ৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সীমান্তের ৪টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিলে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের ৮টি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের বাংলাদেশে ঢুকতে না দিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি নৌকাতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।

উল্লেখ্য, গত ৩ দিনে রোহিঙ্গাদের ১৮টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

/এমডিপি/