লক্ষ্মীপুরে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলা, আহত ৩

লক্ষ্মীপুর সরকারি কলেজে রোভার স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে কলেজ ছাত্রলীগের কর্মীরা। শনিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলা চালায় তারা।
স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলাএসময় জেলার সিনিয়র রোভার মেট মো. হাসানসহ ৩ প্রশিক্ষণার্থী আহত হন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাকিব ও আজিজুল জানান, বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে ৪ দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিন ছিল আজ শনিবার। এর অংশ বিশেষ অজানা উদ্দেশে ভ্রমণ (হাইকিং) শেষে কলেজ মাঠে উপস্থিত হন তারা। এসময় কলেজ মাঠে এই অনুষ্ঠান নিয়ে বাক বিতণ্ডার একপর্যায়ে পিয়াস ও বাঁধনের নেতৃত্বে ১৫/১৬ জনের ছাত্রলীগ কর্মী প্রশিক্ষাণার্থীদের ওপর হামলা চালায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমও/