বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের সড়ক বাজারে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র প্রবাহ ঠিক রেখেছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা আবারও শপথ নেব। ২০১৯ সালের আগে পাঁচ বছর পূর্ণ হওয়ার পর এই সরকারের অধীনে আরও একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পর আমরা আবারও ক্ষমতায় আসবো।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ উপজেলা আওয়াম লীগ এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা
/বিটি/