স্কুল শিক্ষার্থীদের ‘পদ্মাসেতু’তে উঠে তোপের মুখে উপজেলা চেয়ারম্যান

স্কুল ছাত্রদের `পদ্মাসেতুতে` হাইমচর উপজেলা চেয়ারম্যানস্কুল শিক্ষার্থীদের শরীরের ওপর উঠে ও হেঁটে তোপের মুখে পড়েছেন চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী। এ কাণ্ড ঘটেছে হাইমচর উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। তবে ওই স্কুলে অতিথিদের নিয়ে এ ধরনের আয়োজন এর আগেও হয়েছে। ছাত্রদের অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও নূর হোসেন পাটওয়ারী তাদের 'পদ্মাসেতুতে' উঠতে বাধ্য হন বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান,  মঙ্গলবার (৩১ জানুয়ারি) নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। ক্রীড়া প্রতিযোগিতায় কয়েকটি ইভেন্টের মধ্যে একটি ছিল প্রতীকী পদ্মা সেতু তৈরি করে তার ওপর দিয়ে চলাচল। ক্রীড়ানুষ্ঠানের এক পর্যায়ে স্কুলছাত্রদের শরীরে পদ্মাসেতু তৈরি ও তা পরিদর্শনের জন্য প্রধান অতিথি নূর হোসেনকে মাইকে ঘোষণা দিয়ে আহ্বান জানানো হয়। এ সময় তিনি প্রতীকী সেতু তথা শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হেঁটে যেতে আপত্তি জানান। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রদের অনুরোধের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান সেখানে ওঠেন এবং শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হেঁটে ওই ‘সেতু’ পার হন। পরে ওই ইভেন্টে অংশগ্রহণকারী ছাত্রদের পাঁচ হাজার টাকা পুরস্কারও দেন।

জানা গেছে, ২০০৪ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকেশ বাবু একইভাবে এ ধরনের মানবসেতু পার হন।২০০৯ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকেশ বাবু একইভাবে এ ধরনের মানবসেতু পার হন

এদিকে এ ঘটনার তীব্র সমালোচনা করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ওই ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই বদমাশটা নাকি জনপ্রতিনিধি? চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান। নাম নূর হোসেন পাটোয়ারী। এই অমানুষটাকে খোঁয়াড়ে ভরা কি খুব কঠিন??’

চাঁদপুর শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজের শিক্ষক হাবিবুর রহমান পাটওয়ারী ফেসবুকে মন্তব্য করেন, ‘ইনি একজন জনপ্রতিনিধি। দেখুন তার কাণ্ড। সমাজ কী এতোটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। কেউ কি নেই এদের থেকে সমাজটাকে নিস্তার দিতে। শিশু শ্রম যেখানে নিষিদ্ধ, সেখানে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি অপ্রাপ্ত বয়সী শিশুদের পিঠে চড়িয়া হেঁটে চলছেন। দেখাচ্ছেন সার্কাস। কী হবে এইসব জনপ্রতিনিধিদের দিয়ে। বঙ্গবন্ধুর সোনার বাংলা কি এই রকমের? একজন আওয়ামীগার হয়ে কি দেখালেন! পুনশ্চঃ আওয়ামী বিরোধীরা খুশিতে আটখান হইয়েন না।’

চাঁদপুরে ছাত্রলীগ নেতা রবিন পাটওয়ারী ফেসবুকে লিখেছেন, ‘ফুল ফাইনাল এ কি দেখলাম। এ লজ্জা আমরা চাঁদপুরবাসী কোথায় রাখবো।ইমরান এইচ সরকারের ফেসবুক স্ট্যাটাস

আরেক ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন রিয়াদ ফেসবুকে ছবিসহ পোস্ট করেছেন, ‘গত ৩০ জানুয়ারি চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী। সেখানে খেলার বেশ কয়েকটি ইভেন্ট ছিল। তারমধ্যে অন্যতম ছিল দশমশ্রেণির শিক্ষার্থীদের তৈরি প্রতীকী পদ্মা সেতু। অংশগ্রহণকারীদের অনুরোধে অনেকে এই সেতু পার হয়েছেন। এক পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথিও এই সেতুতে চড়লেন। তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকাও বখশিশ আদায় করল শিক্ষার্থীরা। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হলো ভিন্ন রূপে। কি বিচিত্র এই দেশ ও তার মানুষগুলো।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি ডিসপ্লে। ২০০৩ সাল থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মানবসেতু তৈরির এ ধরনের ইভেন্ট চলে আসছে। আর এবার এ মানবসেতুর নাম দেওয়া হয়েছে পদ্মাসেতু। উপজেলা চেয়ারম্যান প্রথমে এতে উঠতে আপত্তি জানিয়েছিলেন। তবে শিক্ষার্থীদের অনুরোধে তিনি মানবসেতুতে ওঠেন।’

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

/এফএস/

আরও পড়ুন-


কবে জুতা মুক্ত হবে শহীদ মিনার?