আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া টাউন হলে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যাদেরকে নিয়ে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তারা প্রত্যেকেই নিজ নিজ কর্মস্থলে মেধা, দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দিয়ে সফলতার উচ্চপর্যায়ে পৌঁছেছেন। এই কমিশন জাতির প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন।’ নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য তিনি সব রাজনৈতিক দলকে আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেচ্ছা বাপ্পী।
/বিটি/