ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ এম শাহজাহান কবির জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ থেকে ৩ বছর ধরে আমেরিকা প্রবাসী সামছু মিয়া ও মফিজুল ইসলাম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয় গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ, হামলা,পাল্টা-হামলাসহ একাধিক মামলা হয়েছে। বৃহস্পতিবার মফিজ গ্রুপের লোকজন সামছু গ্রুপের নেতৃত্ব দানকারী অহিদ মেম্বারের বাড়িতে দা, ছেনি, টেঁটা, লাঠি ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। পরে সামছু সমর্থিত গ্রুপের অর্ধশতাধিক লোকের বাড়িতে তারা অগ্নি সংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে মফিজ গ্রুপের প্রধান মো. মফিজুল ইসলামকে (৫৫) ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌছে দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/এমডিপি/