সোমবার (১৫ মে) কুমিল্লা (দ.) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের ধর্মসাগরপাড়ার কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলা ও মহানগর শাখার আয়োজনে তৃনমূল পর্যায়ের জনপ্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন থেকে মানুষ মুক্তি চায়, মামলা-হামলা দিয়ে আর যাই হোক ক্ষমতায় টিকে থাকা যায় না। দেশের শান্তিকামী মানুষকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার অধিকার আদায়সহ জালিম সরকারের পতণ ঘটানোর জন্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।’
তিনি আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া যখন ভিশন-২০৩০ ঘোষণা করলো তখনই সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাকি বলেছিলেন, খালেদা জিয়া ভিশন-২০৩০ নাকি নকল করেছেন। তার এমন মন্তব্যে বোঝা যায় আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। এমন মন্তব্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব সংকটে পড়বে।’
প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী। সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বুড়িচং-ব্রাক্ষণপাড়া সমন্বয়ক শওকত মাহমুদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ হাজী আমিনুর রশীদ ইয়াছিন, নবনির্বাচিত মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মনিরুল হক সাক্কু, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ আরও অনেকে।
/এআর/