জেলা প্রশাসনের স্টাফ অফিসার ইশতিয়াক আহমেদ জানান, ঘূর্ণিঝড়ে জানমালের বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোনও মানুষ কিংবা গবাদিপশু হতাহতের ঘটনা ঘটেনি। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকার ২ হাজার ৫৯৬টি কাঁচা ঘর আংশিক এবং ২ হাজার ৭৪৫টি বাড়িঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।
ঝড়ে সমুদ্র উপকূলবর্তী বাঁধ কিংবা নদী রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি বলে তিনি জানান।
তিনি আরও জানান, মোরার আঘাতে সমুদ্র উপকূলবর্তী উপজেলা সন্দ্বীপ, সীতাকুন্ড, বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী, মীরসরাইসহ চট্টগ্রাম জেলার অন্যান্য উপজেলায় সর্বমোট ১৪ হাজার ২৫০ জন মানুষ আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
/বিএল/