সব স্থলবন্দর দিয়ে লোকজন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে: শ্রিংলা

আখাউড়ায় ভারতীয় হাইকমিশনারভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন,  সব বন্দর দিয়ে যেন লোকজন সহজে চলাচল করতে পারে সেই বিষয়ে চিন্তা-ভাবনা চলছে। সেজন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের সব ইন্ট্রিগ্রেটেড (সমন্বিত) চেকপোস্ট নেটওয়ার্কের আওতায় আনা হবে। যেগুলো বাকি রয়েছে সেগুলোকে ইন্ট্রিগ্রেটেড চেকপোস্টে পরিণত করা হবে।’
ব্যক্তিগত কাজে ভারতের আগরতলায় যাওয়ার পথে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শনিবার তিনি এসব কথা বলেন। এর আগে আখাউড়া স্থলবন্দরে তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান ও আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন তরফদার। এসময় তারা স্থলবন্দর এলাকায় ভারতীয়  হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।  

হর্ষবর্ধন আরও বলেন, ‘আমাদের সমন্বিত চেকপোস্ট রয়েছে। এগুলো একত্র করার চেষ্টা চলছে। তারপর সামগ্রিকভাবে ব্যবহারের অনুমতি নেওয়া হবে। তারপর ফুল ভিসা এন্ট্রির কাজ করা হবে। আমরা ভারত ও বাংলাদেশ সীমান্তে আমাদের অন্যান্য চেকপোস্টকে একত্রিত করছি। একবার নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলে আমরা মানুষকে সব স্থলবন্দর ব্যবহার করার অনুমতি দিতে পারি। বর্তমানে আমরা পেট্রাপোল-বেনাপোল ও হারিদাসপুর দুটি স্থলবন্দরকে ব্যবহার করা হচ্ছে। এদের সেই মানদণ্ড রয়েছে। এর সঙ্গে আখাউড়া-আগরতলা অন্যান্য স্থলবন্দরকে ব্যবহারের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে।’

/এফএস/ 

আরও পড়ুন- 
'ফিরে এসে দেখি কিছুই নাই, সব পুড়ে ছাই'

লালনের সাহিত্য কর্ম বিশ্ব ঐতিহ্যের অংশ: প্রণব মুখোপাধ্যায়