ফেনীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে অফিস সহকারী আটক

অফিস সহকারী কৃষ্ণ চন্দ্র দাসফেনীতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফেনী সরকারি কলেজের অফিস সহকারী কৃষ্ণ চন্দ্র দাসকে (৩০) আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ তাকে পুলিশে সোপর্দ করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সূত্র জানায়, গত ৬ মে ফেনী সরকারি কলেজ কেন্দ্রে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সরকারি জিয়া মহিলা কলেজের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ওই শিক্ষার্থী কান্নাকাটি শুরু করলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দেওয়া হবে এমন আশ্বাস দিয়ে অফিস সহকারী কৃষ্ণ চন্দ্র দাস ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে আজ বুধবার ওই ছাত্রী অফিস সহকারী কৃষ্ণ চন্দ্র দাসের কাছে গেলে আবারও তাকে ধর্ষণের চেষ্টা করে। এরপর ওই ছাত্রী ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের কাছে লিখিত অভিযোগ করেন।

/বিএল/