টানা বৃষ্টিতে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

Bandarban pic (2) (1)টানা বৃষ্টিতে বান্দরবান শহরের কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে বান্দরবানের রুমা সড়কে পাহাড় ধসে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রবিবার (১১ জুন) থেকে টানা দুইদিন ধরে প্রবল বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুরসহ শহরের কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার্তরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে।

এছাড়া প্রবল বর্ষণে বান্দরবান রুমা সড়কের ১৪ কিলোমিটার এলাকার দনিয়াল পাড়ার কাটা পাহাড়ে প্রধান সড়কের ওপর পাহাড় ধসে পড়ে দুপুর থেকে রুমার সঙ্গে বান্দরবানসহ সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

/এআর/এনআই